আমাদের সফটওয়্যার ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, জালিয়াতি বা অবৈধ কার্যক্রম করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যবহারকারী নিজ দায়িত্বে সিস্টেম ব্যবহার করবেন এবং ব্যবহারের ফলে কোনো সমস্যা বা জটিলতা তৈরি হলে তার সম্পূর্ণ দায়ভার ব্যবহারকারীকে বহন করতে হবে।
সফটওয়্যার ক্রয়ের সময় প্রতিটি ক্রেতার (Admin) জাতীয় পরিচয়পত্র (NID) এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা বাধ্যতামূলক। এই তথ্য ছাড়া কোনো সফটওয়্যার অ্যাক্টিভেশন বা সেবা প্রদান করা হবে না।
ব্যবহারকারী সম্মত থাকবেন যে, আইনগত প্রয়োজন, নিরাপত্তা, বা তদন্তের স্বার্থে Flexisoftwarebd কর্তৃপক্ষ সংরক্ষিত তথ্য প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে শেয়ার করতে পারবে।
কোনো অবৈধ কার্যক্রম, প্রতারণা বা নীতিমালা ভঙ্গ প্রমাণিত হলে সংরক্ষিত তথ্য আইনগত কর্তৃপক্ষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পক্ষের (যিনি প্রতারণার শিকার হয়েছেন) নিকট প্রয়োজন অনুযায়ী প্রদান করা হতে পারে।
আমরা শুধুমাত্র সফটওয়্যার ব্যবহারের লাইসেন্স প্রদান করি।
ডোমেইন, হোস্টিং বা সোর্স কোড প্রদান করা হয় না।
সফটওয়্যার ব্যবহার চালিয়ে যেতে প্রতি বছর নির্ধারিত ফি প্রদান করে লাইসেন্স নবায়ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে নবায়ন না করলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নবায়ন করার সুযোগ থাকবে, তবে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই সফটওয়্যার ব্যবহার বন্ধ হয়ে যাবে।
Mobile Recharge API শুধুমাত্র আমাদের billing সিস্টেমে দেওয়া যাবে।
অন্য কোনো recharge বা billing system-দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তবে যেকোনো E-commerce ওয়েবসাইটের জন্য API দেওয়া যাবে।
Mobile recharge সেবায় অতিরিক্ত কমিশন বা অস্বাভাবিক লাভের প্রলোভন দেখানো যাবে না।
DBID এবং ট্রেড লাইসেন্স ছাড়া Mobile Banking ব্যবহার করা যাবে না।
Mobile Banking শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ব্যবহারযোগ্য।
অনুমতি ছাড়া দেশের বাইরে সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
আমাদের টিমের সদস্যদের সাথে খারাপ ব্যবহার, অশালীন ভাষা বা গালি-গালাজ করলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সফটওয়্যার লাইসেন্স বাতিল করা হতে পারে।
কোনো টেকনিক্যাল সমস্যা, আপডেট বা অনাকাঙ্ক্ষিত কারণে ওয়েবসাইট বা অ্যাপ সাময়িকভাবে বন্ধ (down) থাকতে পারে। এ ধরনের পরিস্থিতিতে ব্যবহারকারীদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের টিম সমস্যা সমাধানের জন্য কাজ করবে।
ব্যবহারকারীকে তার নিজস্ব PIN, Password, Login Code বা অন্যান্য নিরাপত্তা তথ্য গোপন রাখতে হবে। এই তথ্য অন্য কারো সাথে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারকারীর অবহেলার কারণে কোনো ধরনের হ্যাকিং, ক্ষতি বা অননুমোদিত প্রবেশ ঘটলে তার দায়ভার সম্পূর্ণ ব্যবহারকারীকে বহন করতে হবে।
E-commerce API বা সিস্টেম শুধুমাত্র বৈধ অনলাইন ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা যাবে। কোনো অবৈধ পণ্য বিক্রয়, প্রতারণামূলক কার্যক্রম বা অনৈতিক ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নীতিমালা ভঙ্গ করলে যে কোনো সময় সেবা বন্ধ বা লাইসেন্স বাতিল করার অধিকার Flexisoftwarebd কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এই সফটওয়্যার বা সিস্টেম ব্যবহার করে কোনো ধরনের DPS (Deposit Pension Scheme), কিস্তিভিত্তিক জমা বা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এই নিয়ম ভঙ্গ করলে Flexisoftwarebd কর্তৃপক্ষ যেকোনো সময় লাইসেন্স বাতিল বা সেবা বন্ধ করার অধিকার রাখে।
নীতিমালা ভঙ্গ করলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সফটওয়্যার লাইসেন্স বাতিল করা হবে।
Flexisoftwarebd কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সকল ব্যবহারকারী তা মেনে নিতে বাধ্য।
Flexisoftwarebd যেকোনো সময় নীতিমালা পরিবর্তন করার অধিকার রাখে।